গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata হঠাৎ নন্দনে মুখ্যমন্ত্রী, শেয়ার করলেন পুরনো দিনের দুষ্টুমি

    হঠাৎ নন্দনে মুখ্যমন্ত্রী, শেয়ার করলেন পুরনো দিনের দুষ্টুমি

    0
    132
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কলকাতা চলচ্চিত্র উৎসবে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনের অনুষ্ঠান শেষে হঠাৎ করেই নন্দনে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
    নিজেই জানিয়েছেন কাউকে না জানিয়েই নন্দনে এসেছেন। উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, সাংসদ জুন মালিয়া এবং চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন। তাদের সঙ্গে পুরনো দিনের দুষ্টুমি শেয়ার করেছেন বলে জানিয়েছেন। তবে সিনেমা দেখার সময় হয়নি, সেকথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর অন্য কাজ রয়েছে। উত্তরবঙ্গ থেকে স্বাস্থ্যভবনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারপর এখানে এসেছেন।
    এদিকে মুখ্যমন্ত্রীর আসার খবরে নন্দন চত্বরে সিনেমা দেখতে আসা মানুষজন ভিড় করেন। ৫ নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী।