
ছুটিতে বীরভূমে মামার বাড়ি গিয়ে ধান কুড়িয়ে তেলেভাজা খেতেন। স্বাস্থ্যভবনের অনুষ্ঠানে নস্ট্যালজিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বুদ্ধি থাকলেই মেধা হয় না। সেই মেধাই আসল মেধা যারা মানুষ তৈরি করে, থাকে মাটির ঘরে। নিজের সঙ্গে মাটির যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন জন্মের পর শহরে চলে এলেও তাঁর সঙ্গে মাটির টান রয়ে গিয়েছে। পুরনো দিনের স্মৃতি টেনে মুখ্যমন্ত্রী বলেছেন ছোটবেলায় স্কুলে ছুটি পড়ে গেলেই বীরভূমে মামার বাড়ি চলে যেতেন। ধান কাটা, মাছ ধরা, আখের বাগান থেকে আখ কাটা এগুলো তার সব জানা। কৃষকদের ধান কাটার সময় ধান কুড়িয়ে জমিয়ে রাখতেন। সেই ধানের বদলে তেলেভাজা কিনতেন। জমিতে বসেই মুড়ির সঙ্গে জমিয়ে তেলেভাজা খেতেন।
নতুন ধান দিয়ে নবান্ন করতেন। এজন্যই হাওড়ার প্রশাসনিক ভবনের নাম রেখেছিলেন নবান্ন।






