৩ দিন ফোন বন্ধ, গা ঢাকা সন্দেহভাজনদের

0
158
ছবি সৌজন্যে : এক্স

বিস্ফোরণের তিন দিন আগে থেকেই ফোন বন্ধ করে দিয়েছিল দিল্লি বিস্ফোরণে সন্দেহভাজন জঙ্গিরা। আর সেই কারণেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার।

দিল্লি বিস্ফোরণে মূল সন্দেহভাজন চিকিৎসক উমর নবি সম্বন্ধে এমনই তথ্য সামনে আসছে। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে সে-ই আত্মঘাতী বোমাড়ুর কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে। চিকিৎসক আদিল ও মুজামিলের গ্রেফতারির পর পুলিশ তার খোঁজ করছে জানতে পারার পরই গা ঢাকা দেয় এই উমর। উপরের দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে হরিয়ানার ফরিদাবাদে অ্যামোনিয়াম নাইট্রেট-সহ ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এদিকে ৩৩ বছরের এই চিকিৎসক সন্দেহভাজন আত্মঘাতী বোমাড়ু জানার পর অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কয়াল গ্রামে। দিল্লি বিস্ফোরণের পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ।

কয়াল গ্রামে উমরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার মা ও দুই ভাইকে গ্রেফতার করে। সূত্রের খবর, আত্মঘাতী বোমাডুর নমুনা খতিয়ে দেখতে তার মায়ের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। তারা বাবাকে আটক করে পুলিশ। তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হতে পারে।