
নিজের বন্ধুর সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। এদিকে স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন।
এরপরই মঙ্গলবার স্ত্রী ও বন্ধুকে একসঙ্গে ঘুরতে দেখে দু’জনকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামী। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। ৯ বছর আগে বাপি মণ্ডলের সঙ্গে বিয়ে হয়ে তারাপীঠের সঞ্চারীর। বাপির বন্ধু জিৎ। তাঁরা দু’জনেই পেশায় লরি চালক। পেশার তাগিদে বাইরে যেতে হত বাপিকে। বন্ধুর আবদারে সংসার খরচের টাকা পৌঁছে দিতেন সঞ্চারীর কাছে যেতেন জিৎ। এই সময়কালে সঞ্চারী ও জিৎ প্রেমে পড়েন। এদিকে আবার সঞ্চারী বাপির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন। সেই মামলা আদালতে বিচারাধীন। মঙ্গলবার সকালে সাঁইথিয়ার বাইপাসে সঞ্চারী-জিতকে একই বাইকে দেখেন।
তাঁদের নিয়ে আসেন নন্দিকেশ্বরী তলায়। এরপর বাপিই উদ্যোগ নিয়ে নন্দিকেশ্বরীতলায় দু’জনের বিয়ের আয়োজন করেন।






