
ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দিল্লির বাতাসের গুণমান। মারাত্মক মাত্রায় পৌঁছে গিয়েছে দিল্লির একিউআই। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, বুধবার সকালে দিল্লির বেশ কয়েকটি এলাকায় একিউআই রেকর্ড করা হয়েছে, যা অত্যন্ত ভয়াবহ।
বাওয়ানা ৪৫১, চাঁদনি চক ৪৪৯, মুন্ডকা ৪৪৩ এবং রোহিনীতে ৪৪২ একিউআই রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আনন্দ বিহারে ৪৩৮, আইটিও-তে ৪৩৩, নরেলায় ৪৩৭। দিল্লির বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, এই পরিস্থিতিতে সাইকেল বা হেঁটে বা গণপরিবহণ ব্যবহার করে যাতায়াত করার জন্যে। বাচ্চাদের দূষণ থেকে বাঁচাতে, স্কুলগুলিকে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পরিস্থিতি মোকাবিলায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন অবিলম্বে জিএআরপি -৩ বা স্টেপ থ্রি কার্যকর করার নির্দেশ দিয়েছিল।
কিন্তু তার পরে বুধবারও একই অবস্থা বজায় রয়েছে দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চলে।
