
আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লার কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল উমর-মুজাম্মিল-শাহীনদের। জেরায় স্বীকার করেছে মুজাম্মিল, খবর তদন্তকারীদের সূত্রে।
জানা গিয়েছে, মুজাম্মিল ও উমর মিলে একাধিকবার লালকেল্লা চত্বরে রেইকি করেছে। যাতে রেইকি করতে এবং পরবর্তী সময়ে বিস্ফোরণ ঘটানোর জন্য ফরিদাবাদে বাড়ি ভাড়া নিয়েছিল। সেই বাড়িতে টন টন বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। গাড়ি ভর্তি বিস্ফোরক কোথায় রেখে এলে সর্বাধিক ক্ষতি হবে, তা জানতে একাধিকবার রেইকি করে এসেছিল ধৃতরা। দীপাবলিতেও একবার দিল্লিতে ভিড় ঠাসা এলাকায় বিস্ফোরণের ছক কষেছিল। কিন্তু সেইবার পরিকল্পনা ব্যর্থ হয়। এই সব তথ্য উঠে এসেছে মুজাম্মিলের মোবাইলের টাওয়ার লোকেশন থেকেই।
ফরিদাবাদ মডিউল ধরা পড়তেই তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করে উমর। অসাবধানবশত গাড়িভর্তি বিস্ফোরক ফেটে সোমবার মৃত্যুমিছিল নামে লালকেল্লা চত্বরে।
