
২০২৪ সালের ফেব্রুয়াতিতে বাংলাদেশে ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে মাইলসের সদস্য শাফিন আহমেদের সঙ্গে ছবি তোলেন অনুপম।
সেই ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন, শাফিন ভাই রকস, আমার অন্যতম প্রিয় ব্যান্ড মাইলস।বস্তুতঃ মাইলসের প্রতি ভীষণ মুগ্ধতা রয়েছে অনুপম রায়ের।২০২৩ সালের জুলাইয়ে ঢাকার শেরাটনের এক সংবাদ সম্মেলনে অনুপম জানিয়েছিলেন তার সংগীতে আসার পেছনে মাইলসের ভূমিকা রয়েছে। মানে মাইলস দ্বারা তিনি রীতিমতো সংগীতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।এদিকে অনুপম রায়কে অবশ্য মাইলসের বিভিন্ন গান নানা সময়েই গাইতে শোনা যায়। ঢাকার একটি টেলিভিশনের লাইভেও মাইলস ব্যান্ডের নীলা গানটি গেয়েছিলেন।তবে এবার জানা গিয়েছে, অনুপম রায়ই নন, অনুপমের বাবাও মাইলসের ভীষণ ফ্যান।অর্থাৎ বলাই চলে বাবা থেকেই মাইলসের প্রতি এই ভালোলাগা, ভালোবাসা প্রবাহিত হয়েছে।আর অনুপমের চিকিৎসক বাবা কিশোর রায় যে মাইলসের ভীষণ ফ্যান সেটা তাঁর ফেসবুকেই প্রমাণ দিলেন। একটি ভিডিও প্রকাশ করেছেন কিশোর রায়,যেখানে তাকে দেখা যাচ্ছে মাইলসের অন্যতম জনপ্রিয় গানের সুর বাজাচ্ছেন ম্যান্ডোলিন দিয়ে।
এরপরে আরো বিস্মিত করেছেন, কেননা এরপর মাউথ অর্গান দিয়ে বাকি গানের সুর তুলে ফেলেছেন। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন নস্টালজিয়া শব্দটি। অর্থাৎ তার যৌবনের অন্যতম প্রিয় গান যে এটি তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে,কিশোর রায়ের এই প্রতিভায় মুগ্ধ তাঁর ছেলে। তিনিও শেয়ার দিয়েছেন ভিডিওটি।
