গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিষাক্ত রিসিন দিয়ে মৃত্যু চক্রান্ত! ছক ডাক্তারের

    বিষাক্ত রিসিন দিয়ে মৃত্যু চক্রান্ত! ছক ডাক্তারের

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতজুড়ে খাবারে বিষ মিশিয়ে অনেক মৃত্যুর চক্রান্ত করেছিল জইশ। একসময় পরিচিত রেড়ির তেল থেকে এক্সট্র্যাক্ট করা রিসিন খাবারে মিশিয়ে লখনউ, আমেদাবাদ এবং দিল্লিতে কার্যত গণহত্যার পরিকল্পনার নেতৃত্বে ছিলেন ধৃত চিকিৎসক সঈদ।

    যাঁকে গুজরাট পুলিশের এটিএস গ্রেফতার করেছে। চিন থেকে ডাক্তারি পাশ করার সময়ে চিনে ব্যবহৃত এই প্রাচীন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছিল সঈদ।  এরপর সে আইসিসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ এর সদস্য আবু খাদিমের সঙ্গে যোগাযোগ রেখে চলত। নভেম্বর সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসূত্র আছে সন্দেহে গ্রেফতার করা হয় হায়দরাবাদের এক ডাক্তারকে। তার কাছ থেকে চার কেজি ক্যাস্টর-বিন ম্যাশ উদ্ধার করে গুজরাট পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড। এটিএস সূত্রে খবর, ওই ডাক্তার মারাত্মক বিষ, রিসিন তৈরির জন্য ক্যাস্টর-বিন ম্যাশ সংগ্রহ করেছিলেন। এই বিষ দিয়েই সে হামলা চালাতে চেয়েছিল দিল্লি এবং আহমেদাবাদের জনাকীর্ণ খাবারদাবারের বাজারে। সেই অনুসারে নজরও রাখছিল এই সব জায়গায়।

    এরপর সইদ-কে সাহায্য করা ও  ভারতের একাধিক শহরে রিসিন হামলা চালানোর ষড়যন্ত্র করার সন্দেহে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের একজন উত্তর প্রদেশের শামলির একজন দর্জি এবং লখিমপুর খেরি থেকে একজন ছাত্র।