গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National অবশেষে খোঁজ লাল ফোর্ড ইকো স্পোর্টের    

    অবশেষে খোঁজ লাল ফোর্ড ইকো স্পোর্টের    

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    অবশেষে খোঁজ মিলেছে দিল্লির লালকেল্লার বিস্ফোরণে জড়িত সন্দেহে লাল রঙের ফোর্ড ইকো স্পোর্ট গাড়িটির। দিল্লি বিস্ফোরণ মামলায় প্রধান সন্দেহভাজন চিকিৎসক উমর উন নবির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে নম্বর হল-ডিএল ১০ সিকে ০৪৫৮ নম্বরের একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট গাড়িকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশ।
    গাড়িটি খান্দাওয়ালি গ্রামের কাছে পার্ক করা অবস্থায় পাওয়া গেছে। এর আগে গাড়িটিকে পাকড়াও করতে দিল্লি সহ রাজধানী সংলগ্ন বিভিন্ন থানাকে এ বিষয়ে সতর্কও করা হয়েছিল।
    দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় উমর নবির নামেই গাড়িটির নিবন্ধীকরণ রয়েছে। লালকেল্লার বিস্ফোরণের ক্ষেত্রে হুন্ডাইয়ের আই-২০ মডেলের গাড়িটির জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেই ফোর্ডের লাল রংয়ের ইকোস্পোর্ট মডেলের আরও একটি গাড়ির যোগসূত্র সংক্রান্ত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।