গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ফরিদাবাদ : শ্রীনগর মেডিক্যাল কলেজ! অভিযুক্ত ইরফান

    ফরিদাবাদ : শ্রীনগর মেডিক্যাল কলেজ! অভিযুক্ত ইরফান

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স
    ফরিদাবাদ মডিউলের নেপথ্যের খোঁজে তদন্তকারীদের নজরে এ বার জম্মু-কাশ্মীরেরই এক বাসিন্দা ইরফান আহমেদ। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।
    তদন্তকারীদের অনুমান, এই ইরফানই ডাক্তারি পড়ুয়াদের মগজধোলাই করতেন। দিল্লি বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদের বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধারের সঙ্গে যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ কয়েকটি সূত্র ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হচ্ছে। সোমবার রাত থেকে বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যেই রয়েছেন ইরফান। পূর্ব শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজের প্রাক্তন প্যারামেডিক্যাল কর্মী ছিলেন তিনি। তদন্তকারীদের সন্দেহ, সেই কারণে মেডিক্যাল পড়ুয়া এবং চিকিৎসকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
    তদন্তকারীদের অনুমান, সেই যোগাযোগ এবং সম্পর্ককে কাজে লাগিয়েই মগজধোলাইয়ের কাজ করতেন ইরফান! নানা ধরনের সন্ত্রাসমূলক কাজে প্ররোচিত করার চেষ্টা করতেন। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি কোনও তদন্তকারী সংস্থাই।