
আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার ল’কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। স্থানীয় সূত্রে খবর, ছাত্রী বছর ২১-র সনিয়া হালদার, বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় সনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত। বুধবারও প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিল সনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে আইনজীবীর চেম্বার এর মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সনিয়ার দেহ। এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় কাকদ্বীপ থানার পুলিশ-কে। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে সনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায়।
যেখানে ওই আইনজীবের সঙ্গে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।








