গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক শীতল সর্দার

    প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক শীতল সর্দার

    0
    275
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রয়াত হয়েছেন হাওড়ায় সাঁকরাইলের প্রাক্তন তৃণমূল বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
    ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচ বার ওই আসন থেকে বিধানসভা ভোটে জিতেছিলেন তিনি। যদিও ১৯৯৬ সালে প্রথম বার কংগ্রেসের টিকিটে। পরের চার বার তৃণমূলের প্রার্থী হিসেবে। ২০০৬ সালের বিধানসভা ভোটের রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের ৩০ জন প্রার্থী জিতেছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন শীতল সর্দার। পাঁচ বারের বিধায়ক শীতল সর্দার ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেছিলেন।
    যদিও বিজেপি তাঁকে সাঁকরাইলে টিকিট দেয়নি। বছর দুয়েক আগে তৃণমূলে ফিরেছিলেন তফসিলি জাতির ওই প্রবীণ নেতা।