
ইউরোপিয়ান ফুটবলে নতুন উত্তেজনার নাম কেনেট আইখহর্ন। মাত্র ১৬ বছর বয়সেই হার্থা বার্লিনের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ঘিরে শুরু হয়েছে বড় ক্লাবগুলোর ট্রান্সফার দৌড়।
ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইউরোপের অন্তত ১১টি ক্লাব এই জার্মান প্রতিভাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে।৬ ফুট ১ ইঞ্চি লম্বা এই তরুণ ইতিমধ্যেই বুন্দেসলিগায় হার্থার হয়ে ১২ ম্যাচ খেলেছেন।খেলার গতি বোঝা, পাস দেওয়ার নিখুঁত দক্ষতা ও ঠাণ্ডা মাথায় রক্ষণ সামলানোর ক্ষমতায় আইখহর্নকে বলা হচ্ছে বার্লিনের ভবিষ্যৎ তারকা।তার প্রতি আগ্রহ দেখানো ক্লাবগুলোর তালিকায় রয়েছে, বায়ার্ন মিউনিখ, আরবি লিপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্ট, বায়ার লেভারকুজেন, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, আর্সেনাল এবং ব্রাইটন।আইখহর্নের রিলিজ ক্লজ তুলনামূলকভাবে অনেক কম। মাত্র ১০.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ১৪ মিলিয়ন ডলার।ফলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে এটি একেবারে সোনার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।সূত্রমতে, বায়ার্ন মিউনিখ ও আরবি লিপজিগ জার্মান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। বায়ার্ন তাকে জার্মান ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখে, আর লিপজিগ মনে করছে সে হতে পারে দেশের পরবর্তী বড় তারকা।তবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও লড়াইয়ে আছে।এদিকে নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে পুনর্গঠনের পথে থাকা ইউনাইটেড ভবিষ্যতের মিডফিল্ডে আইখহর্নকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে চায়।
টটেনহাম ও আর্সেনাল জানুয়ারিতেই প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নাকি কেনেট আইখহর্ন-র চ্যাম্পিয়নস লিগ খেলার উচ্চাকাঙ্ক্ষায় মুগ্ধ।









