গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home North 24Pgs নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ট্রেনি ডাক্তার

    নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ট্রেনি ডাক্তার

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাবালিকাকে চেকআপের নামে শ্লীলতাহানির অভিযোগে বারাসত মেডিক্যাল কলেজের পিজিটি চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
    বছর ৩২-র দীননাথ কুমার নামে ওই চিকিৎসক বিহারের বাসিন্দা। বারাসত মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। জানা গিয়েছে অ্যাপেন্ডডিক্স অপারেশন হওয়ার কথা ছিল নাবালিকার। সেই কারণে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিল নির্যাতিতা। অভিযোগ চেকআপের নামে নাবালিকার শ্লীলতাহানি করেন দীননাথ। বিষয়টি পরিবারকে জানালে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। এরপরেই গ্রেফতার করা হয় চিকিৎসক দীননাথকে। এব্যাপারে হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল জানিয়েছেন বিহারের বাসিন্দা দীননাথ বারাসত মেডিক্যাল কলেজের হস্টেলে থেকে পড়াশোনা করতেন।
    বুধবার রাতে দীননাথকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।