গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National তিনে নামল আরজেডি, বেহাল দশা কংগ্রেসের

    তিনে নামল আরজেডি, বেহাল দশা কংগ্রেসের

    0
    59
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এক থেকে একেবারে তিন নম্বরে চলে যেতে চলেছে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল।গণনা এখনও শেষ হয়নি।
    তবে প্রবণতা তেমনই ইঙ্গিত দিচ্ছে। রেকর্ড ভোটে জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট, সৌজন্যে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। তবে বিজেপি একক ভাবেও অনেকটা এগিয়ে রয়েছে বিহারে। মহাগঠবন্ধনে অবশ্য আরজেডি-ই খানিকটা লড়াই চালিয়ে যাচ্ছে। তারা এগিয়ে রয়েছে ৩৬ টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৬টি আসনে। মহাগঠবন্ধন জোটের সার্বিক সংগ্রহ মাত্র ৪৯টি। সেখানে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা অনেক আগেই পেরিয়ে গিয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ১২২টি আসন। এখনও পর্যন্ত এনডিএ ১৯১ টির বেশি আসনে এগিয়ে রয়েছে। মহাগঠবন্ধনে বাম দলগুলির অবস্থাও বেশ করুণ। সিপিআইএমএল তিনটি, সিপিআই একটি এবং সিপিএম একটি করে আসনে এগিয়ে রয়েছে। ভিআইপি, আইআইপি খাতা খুলতে পারেনি।
    মিমও একটি আসনে এগিয়ে রয়েছে। গত ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর বিহারে দু’দফায় ভোটগ্রহণ হয়েছে।