গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে নিষেধাজ্ঞার আশঙ্কায় রোনালদো

    বিশ্বকাপে নিষেধাজ্ঞার আশঙ্কায় রোনালদো

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৬ বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচ মিস করার বড় ধরনের ঝুঁকিতে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখে এই ঝুঁকিতে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার।

    ম্যাচের আগে রোনালদো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ভদ্র ছেলে হয়ে থাকবেন, বিশেষ করে ডাবলিনে দর্শকদের বিদ্রূপের সম্ভাবনার কারণে।তবে সেটা আর পারলেন কোথায়।ডাবলিনে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শেরকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয়ার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। ভিএআর রিভিউর পর হলুদ কার্ড বদলে লাল কার্ড দেখায় রেফারি। আন্তর্জাতিক ফুটবলে ২২৬টি ম্যাচ খেলা রোনালদোর এটি প্রথম লাল কার্ড হলেও ক্লাব ফুটবলে তিনি ১৩ বার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি। এই লাল কার্ডের ফলে রোনালদো স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হবেন, যা সব লাল কার্ডে বাধ্যতামূলক।ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী সহিংস আচরণের জন্য নিষেধাজ্ঞা হতে পারে তিন ম্যাচও। গুরুতর ফাউলের ক্ষেত্রে কমপক্ষে দু’ ম্যাচ। কনুই দিয়ে আঘাতসহ অ্যাসল্ট-এর ক্ষেত্রে কমপক্ষে তিন ম্যাচ বা আরো বেশি শাস্তি দেওয়া হয়।অর্থাৎ, অতিরিক্ত শাস্তি পেলে তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাইরে থাকতে পারেন।এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে।দলের কোচ রবার্তো মার্টিনেজ অবশ্য রোনালদোর পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন, ২২৬ ম্যাচে প্রথম লাল কার্ড,এটাই বলে দেয় সে কতটা পরিচ্ছন্ন খেলোয়াড়।

    সিদ্ধান্তটা তাঁর কাছে কিছুটা কঠোর মনে হয়েছে। পুরো ম্যাচজুড়ে রোনালদোকে ধরা, টানা, ধাক্কা দেওয়া হয়েছে।