আখ চাষীদের বিক্ষোভে উত্তপ্ত কর্নাটক, জারি ১৬৩ ধারা

0
76
ছবি সৌজন্যে : এক্স
নায্য মূল্যের দাবিতে আখ চাষিদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে কর্নাটকের বাগলকোট। গোদাবরী চিনি কারখানার ভিতরে আখ বোঝাই ১০০টিরও বেশি ট্রাক্টর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার পরপরই ১৬৩ ধারা জারি করা হয়েছে। এর আগে শত শত বিক্ষোভকারী সাঙ্গোলি রায়ান্না সার্কেল থেকে একটি বিশাল ট্র্যাক্টর এবং গরুর গাড়ির সমাবেশ শুরু করে, এমনকি অটো-রিকশাও মিছিলে যোগ দেয়।
নায্য মূল্যের দাবিতে স্লোগান মুধোল শহরের প্রতিটি কোণে কোণে প্রতিধ্বনিত হয়। জামখণ্ডি, রাবকাভি-বানহাট্টি এবং মুধোলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে শান্তি আনার নির্দেশ জারি করেছেন জেলাশাসক সাঙ্গাল্লা।