ফ্যামিলি ম্যান : ২২ কোটি পাচ্ছেন মনোজ

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্রথম দু’ সিজনের ব্যাপক সাড়ার পর অবশেষে আসতে চলেছে ফ্যামিলি ম্যান-এর তৃতীয় সিজন। আগামী ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে সিরিজটির নতুন কিস্তি। এবার জানা গিয়েছে, এই সিরিজে কে কত পারিশ্রমিক নিচ্ছেন।ফ্যামিলি ম্যান সিরিজের আকর্ষণ মনোজ বাজপেয়ি।

এবারের সিজনের জন্য ২২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এবারের সিজনের অন্যতম আকর্ষণ নিমরত কৌর। সিরিজের এক ঝলকে অভিনেত্রীকে দেখে কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ৮ থেকে ৯ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।দর্শন কুমার পাচ্ছেন ৮ থেকে ৯ কোটি টাকা আর মনোজের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রিয়মণি পাচ্ছেন ৭ কোটি টাকা।উল্লেখ্য,ফ্যামিলি ম্যান-এর প্রথম দুটি সিজন তৈরির জন্য ৫০ কোটি টাকা করে খরচ হয়েছিল। দুটি সিজনেই সাফল্য পাওয়ায় তৃতীয় সিজনের বাজেট বৃদ্ধি করা হয়। জানা গেছে, তৃতীয় সিজনের জন্য মোট ১৩৫ কোটি টাকা খরচ করছেন নির্মাতারা।প্রথম দুবারের চেয়ে এবারের সিজনে অনেক বেশি লড়াইয়ের দৃশ্য থাকবে বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় সিজনে অভিনয় করতে দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে।রাজি নামে এক জঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া আগের দুটি সিজনে শরিব হাশমি, শ্রেয়া ধন্বন্তরী, গুল পনাগ, সানি হিন্দুজাও অভিনয় করেছেন।