বিহারবাসীকে অভিনন্দনবার্তা প্রধানমন্ত্রী মোদীর

0
96
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মগধভূমে জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়া পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, সুশাসন, বিকাশ, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে।

বিহারে শাসকজোটের এই সাফল্যকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, মানুষের এই রায় সাধারণ জনতার সেবা করার এবং বিহারের জন্য নতুন সংকল্পে কাজ করার শক্তি দেবে। নীতীশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহাদের মতো এনডিএ-র শরিক নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে বিহারের জন্য এনডিএ-র আগামীর রূপরেখারও আভাস দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদী লিখেছেন, আগামী বছরগুলিতে বিহারের বিকাশ, পরিকাঠামোগত উন্নত এবং বিহারের সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন। বিহারের তরুণ প্রজন্ম এবং মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্যও নতুন সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।