ভারতে আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

0
158
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে আগামী ১৯ নভেম্বর দিল্লিতে আসছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ-এর সম্মেলন হবে।

অন্যদিকে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানিয়েছেন দেশের সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লিগের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। ভারত-বাংলাদেশ দু-দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, হলেও কোন কোন বিষয় নিয়ে হবে, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার কিছু ক্ষণের জন্য মুখোমুখি বৈঠকে বসতে পারেন অজিত ডোভাল এবং খলিলুর রহমান। ওই বৈঠকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পরই নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্ক খুব একটা মসৃণ নয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

ওই সাক্ষাৎকারে রাজনাথ জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে কোনও টানাপড়েন চায় না ভারত। তবে একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকেও নিজের কথাবার্তার সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।