
দিল্লি বিস্ফোরণকাণ্ডে জড়িত চার চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক গাড়ি থেকে শুরু করে বিস্ফোরক মজুত করা, বিস্ফোরণের প্ল্যান- সবকিছুতেই জড়িত ছিলেন ওই চার চিকিৎসক।
ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ, আদিল খান। ইন্ডিয়ান মেডিকেল রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল মেডিকেল রেজিস্ট্রেশন – দুটোই বাতিল করা হয়েছে। নোটিসে স্পষ্ট বলা হয়েছে যে পুলিশের তথ্য প্রমাণ করছে যে এই চিকিৎসকরাই মূল অভিযুক্ত। সেই কারণে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এই চিকিৎসকরা দেশের কোথাও মেডিক্যাল প্রাকটিস করতে পারবেন না এবং মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না।
যে রাজ্যের প্রতিনিধি হিসেবে ওই চার অভিযুক্ত চিকিৎসক রেজিস্ট্রেশন পেয়েছিলেন, সেই রাজ্যগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল। চতুর্থ যে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, তিনি ডা. উমর নবি। দিল্লি বিস্ফোরণে যেহেতু এই চিকিৎসকই আত্মঘাতী হামলাকারী ছিল এবং তার মৃত্যু হয়েছে বিস্ফোরণে, ইতিমধ্যে তার রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হয়েছে।



