গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National নীতীশের সঙ্গে সাক্ষাৎ চিরাগের

    নীতীশের সঙ্গে সাক্ষাৎ চিরাগের

    0
    93
    Chirag meets Nitish
    বিহারে শাসক জোটের জেতার পরদিনই, শনিবার, একদা প্রতিদ্বন্দ্বী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেছেন লোক জনশক্তি পার্টির শরিক নেতা চিরাগ পাসোয়ান।
    শনিবার সকালেই পাটনার বহু জায়গায় পোস্টার পড়ে গিয়েছে নীতীশ কুমারই বিহারের নেতা বলে। ভোট শুরুর আগে থেকেই এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, ফলাফল প্রকাশের পর থেকে তা আরও ধূমায়িত হচ্ছে এই কারণে যে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। জেডিইউ নেতা নীতীশ কুমার দীর্ঘদিন ধরেই অসংলগ্ন আচরণ করছেন, শরীর অসুস্থ, ভারসাম্য রাখতে পারছেন না, ইত্যাদি গুঞ্জন শোনা যাচ্ছে। সেখানে এবার তাঁকে ফের মুখ্যমন্ত্রী করা নিয়ে অনেকেই কল্পনার জাল বিছিয়ে চলেছেন।
    এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নেহভাজন চিরাগ পাসোয়ানের দেখা করা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই ধারণা করে নিচ্ছেন যে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ এবার দিল্লির ঠিকানা গুটিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা চিরাগের দল বিহার বিধানসভা ভোটে অভূতপূর্ব ফল করেছে।