কোন যুক্তিতে দিল্লির বিস্ফোরক শ্রীনগরে!

0
64
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিল্লির ফরিদাবাদ থেকে উদ্ধার ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কোন যুক্তিতে শ্রীনগরের নওগাম থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
উল্লেখ্য, নওগাম থানায় ৯ পুলিশ ও ফরেন্সিক আধিকারিকের মৃত্যুর পরই এই প্রশ্ন উঠে আসছে সমাজের বিভিন্ন স্তর থেকে। বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় যদি এই দুর্ঘটনা ঘটত তাহলে আরও মানুষের প্রাণহানির আশঙ্কা থাকত বলেও দাবি করা হচ্ছে।
যদিও জম্মু-কাশ্মীর পুলিশের দাবি নেহাত বিস্ফোরক পরীক্ষা করতে গিয়েই অসাবধনতাবশত এই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগ নেই, শনিবার স্পষ্ট করে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত। তবে অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে এই ঘটনার দায় স্বীকার করেছে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় প্যাফ-এর হাত থাকলেও থাকতে পারে।