
এসআইআর নিয়ে মানুষের বিভ্রান্তি নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
সেখান থেকেই রাজ্যপাল বলেছেন ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটে নয়। তাঁর কথায় রাজ্যের মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। এসআইআর একটি নতুন পদ্ধতি। সুষ্ঠু ও অবাধ নিবা’চনের জন্য এসআইআর প্রয়োজন। বিহার সেটাই প্রমাণ করেছে।
রাজ্যপাল আরও বলেছেন তিনি নিশ্চিত এ রাজ্যের মানুষও এসআইআর-কে গ্রহণ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
