গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ২ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, শনাক্ত সব গাড়িও 

    ২ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, শনাক্ত সব গাড়িও 

    0
    55
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটাতে প্রায় দু’কেজি অ্যামোনিয়াম নাইট্রেট লেগেছে। ঘটনাস্থল থেকে পাওয়া মোট ৫২টি নমুনা বিশ্লেষণ করে এমনটাই অনুমান করছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। তবে শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়।

    সঙ্গে আরও এক দাহ্য পদার্থ ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম দিয়ে বোমা তৈরি করা হয়েছিল। তাতেই ১০ নভেম্বর তীব্র বিস্ফোরণ ঘটে লালকেল্লার সামনে সিগন্যালে দাঁড়িয়ে থাকা সাদা হুন্ডাই আই-২০ গাড়িটিতে। মৃত্যু হয় ১৩ জনের। ঘাতক গাড়িটির চালকের আসনে ছিলেন উমর নবি। এই কাশ্মীরি চিকিৎসক নিজে বোমা তৈরিতে পারদর্শী, জানতে পেরেছেন তদন্তকারীরা। তিনি হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

    এদিকে, দিল্লিতে বিস্ফোরণের আগে লাল কেল্লার পার্কিং লটে প্রায় তিনঘণ্টা দাঁড়িয়ে ছিল ঘাতক গাড়িটি। এ বার ওই গাড়ির অদূরে দাঁড় করানো সমস্ত গাড়িকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, ওই সব গাড়ির মালিক ও চালকদের নামের তালিকা তৈরি করে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। একে একে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।