গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তেহরানে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

    তেহরানে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের তেহরানের শীতকালে সাধারণত তুষারপাত থাকে। তবে এ বছর তা নেই, পর্বত চূড়াগুলো শুকনো হয়ে গেছে। অন্য বছর দেশের অর্ধেক প্রদেশে কিছু না কিছু বৃষ্টি হয়।

    তবে এ বছর কয়েকমাস অনেক প্রদেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। জানা যাচ্ছে চলতি বছরে রাজধানীতে শতাব্দীর সর্বনিম্ন বৃষ্টি হয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্দশা কাটাতে তারা সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেছেন। তেহরানের উত্তর অংশের ইমামজাদেহ সালেহ মসজিদে শত শত মানুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় মিলিত হন। এদিকে গত সপ্তাহে, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করেছিলেন, শীতের আগেই বৃষ্টি না হলে তেহরানকে স্থানান্তর করতে হতে পারে। যদিও তিনি বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। পেজেশকিয়ান বলেন, জলের ব্যবহার সীমিত করার পরেও যদি বৃষ্টি না হয় তাহলে জল একেবারেই শেষ হয়ে যাবে। পরবর্তীতে সরকার জানায়, পরিস্থিতি গুরুতর হওয়ায় পেজেশকিয়ান কেবল বাসিন্দাদের সতর্ক করতে চেয়েছিলেন।

    এটি কোনো নির্দিষ্ট পরিকল্পনা নয়। ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে, তেহরানের ১০ মিলিয়ন মানুষের জন্য জল সরবরাহ বন্ধ করা হতে পারে। বছরের এমন সময় ইরানের প্রধান বাঁধগুলোতে সাধারণত আংশিক বা সম্পূর্ণ জল থাকে। সেগুলোর একটির জল ইতিমধ্যে শেষ এবং অন্যটির মাত্র ৮ শতাংশ আছে।দেশের বাকি অংশের পরিস্থিতিও তেমন ভালো নয়।