গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

    ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের যোগাযোগ ও অতীত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধায়ক কমিটি , হাউস ওভারসাইট কমিটি এই তথ্য প্রকাশ করেছে।

    এপস্টেইন ফাইলস–সংশ্লিষ্ট এসব নথিতে বহুবার ট্রাম্পের নাম উঠে এসেছে।নতুন প্রকাশিত ই-মেইলগুলোতে তাদের ব্যক্তিগত যোগাযোগ, অতীত লেনদেন এবং বিভিন্ন গোপন আলাপের তথ্য পাওয়া গেছে।২০১৬ সালের জুলাইয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক দীপক চোপড়ার সঙ্গে ই-মেল বিনিময়ে এপস্টেইন জানান, ট্রাম্পের স্ত্রী মারলা ম্যাপলস গর্ভবতী হওয়ার বিষয়টি জানার পর তিনি ট্রাম্পের সঙ্গে বাজিতে হারেন এবং ১০ হাজার ডলার মূল্যের শিশুখাদ্যে ভরা একটি ট্রাক পাঠাতে বাধ্য হন। মারলা ম্যাপলস ১৯৯৩ সালে ট্রাম্পের কন্যা টিফানির জন্ম দেন।এর আগে ইভানার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ট্রাম্প নিউইয়র্কের প্লাজা হোটেলে মারলা ম্যাপলসকে বিয়ে করেন।

    বিয়ের অনুষ্ঠানে এপস্টেইনও অতিথি ছিলেন বলে আর্কাইভ ফুটেজে দেখা যায়। ১৯৯৯ সালে ম্যাপলস ও ট্রাম্পের বিচ্ছেদ ঘটে।নতুন ই-মেলগুলোতে দীপক চোপড়া ও মারলা ম্যাপলসের পূর্বপরিচয়ের তথ্যও উঠে এসেছে। ২০১০ সালের সেজেস অ্যান্ড সায়েন্সেস সিম্পোজিয়াম-এ তারা একসঙ্গে বক্তব্য দিয়েছিলেন এবং ২০১৬ সালে মারলা ম্যাপলস তাদের বন্ধুত্বের কথা উল্লেখ করে একটি ছবি পোস্ট করেছিলেন।