গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment বাবা-মা হলেন রাজকুমার রাও-পত্রলেখা

    বাবা-মা হলেন রাজকুমার রাও-পত্রলেখা

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রাম পোস্টে সুখবর দিয়েছেন রাজকুমার। বলিউডি দম্পতির এই আনন্দঘন সংবাদে ফ্যান ফলোয়াররাও ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা ও শুভকামনায়।

    রাজকুমার–পত্রলেখা যৌথভাবে পোস্ট করে জানিয়েছেন, তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর তাঁদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।পোস্টটি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা শুভেচ্ছা জানান। বরুণ ধাওয়ান খুশি হয়ে মন্তব্য করেছেন, ওয়েলকাম টু দ্য ক্লাব গাইস। অভিনন্দন জানিয়েছেন সোনম কাপুর, নেহা ধুপিয়া, ভারতী সিং,অনিল কাপুরসহ আরও অনেকে।

    উল্লেখ্য,২০১০ সালে প্রথম দেখা, দীর্ঘ প্রেম, তারপর ২০২১ সালের ১৫ নভেম্বর চণ্ডীগড়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন রাজকুমার-পত্রলেখা।সেই বিয়ের বিশেষ আলোচনার বিষয় ছিল পত্রলেখার ওড়না,যাতে বাংলায় লেখা ছিল,আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করলাম।