
পার্টি লাইনের বাইরে গিয়ে সত্যি বলার সাহস দেখিয়েছেন শত্রুঘ্ন সিনহা। বিহার জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ট্যাগ করে নীতীশ কুমারকে প্রশংসা নিয়ে মুখ খুলেছেন অগ্নিমিত্রা পাল।
বিজেপি বিধায়ক বলেছেন যিনি এসআইআর-র বিরোধিতা করেছিলেন, তিনিই এখন নীতীশ কুমারের প্রশংসা করছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কেন ২ বারের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন তাঁর উত্তর তৃণমূল বা ওই দলের মালিক কিংবা ম্যানেজিং ডিরেক্টর দিতে পারবেন। বিহার জয়ের পর নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়েছেন শত্রুঘ্ন সিনহা। ক’দিন আগেই অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে সম্মানিত করা হয়েছে। তিনিই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ট্যাগ করে লিখেছেন সবচেয়ে প্রশংসিত, ভদ্র রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারবাসী যে সরকার প্রাপ্য, সেই সরকারকেই পেয়েছেন।
পোস্টে তিনি আরও লিখেছেন নীতীশ কুমার নির্ভরযোগ্য, পরীক্ষিত ও সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতীশ কুমার। শেষে তিনি লিখেছেন নীতীশ কুমারের সঙ্গে যে দল আছে তাদের সবাইকে কুর্ণিশ।
