গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports সান সিরোতে নরওয়ের ঐতিহাসিক রাত

    সান সিরোতে নরওয়ের ঐতিহাসিক রাত

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    মিলানের সান সিরোতে গ্রুপ আই’–এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। পিও এসপোসিতোর গোলে ইতালি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেয় নরওয়ে।

    আন্তোনিও নুসার সমতার পর এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। অতিরিক্ত সময়ে জোর্গেন স্ট্র্যান্ড লারসেনের গোল বড় জয় নিশ্চিত করে।

    ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরতে পেরে উচ্ছ্বাসে ফেটে পড়ে নরওয়ে। এই হারে ইতালি বাধ্য হলো ইউরোপীয় প্লে–অফে নামতে।