ফের দুর্নীতি, অবস্থান-বিক্ষোভে এসএসসি প্রার্থীরা 

0
87
ছবি সৌজন্যে : নিজস্ব
৬০-এ ৬০ পেয়েও ইন্টারভিউতে নেই। ফের দুর্নীতির অভিযোগে এবার বিকাশভবন অভিযানে নেমেছেন এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। 
এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরে। তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষায় প্রায় ফুল মার্কস। কারও খাতায় ৬০-এ ৬০, কারও ৫৯। তবুও ইন্টারভিউ তালিকায় নাম নেই। অথচ কম নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন। আন্দলনকারীরা সেখান থেকেই মিছিল করে বিকাশ ভবনের দিকে এগিয়ে অবস্থান-বিক্ষোভে বসে রয়েছেন। প্রার্থীদের অভিযোগ একটাই—অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত ১০ নম্বরই তাঁদের ভবিষ্যৎ অন্ধকার করছে। তাই সেই ১০ নম্বর অবিলম্বে বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। শুধু তাই নয়, শূন্যপদের সংখ্যা বাড়ানো ও প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশের দাবিও তুলছেন বিক্ষুব্ধরা। প্রার্থীদের বক্তব্য, যাঁরা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, তাঁদের সঙ্গে বহু বছরের অভিজ্ঞ প্রার্থীদের একই তালিকায় ফেলে অতিরিক্ত নম্বর দেওয়া সম্পূর্ণ অন্যায়।
ফলেই অসাম্য তৈরি হয়েছে কাট-অফের হিসেবেই। এরপরই এসএসসির চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিয়েছেন।