অসুস্থ মমতাবালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

0
68
ছবি সৌজন্যে : নিজস্ব
রবিবার রাতেই এসআইআর-র প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। জানিয়েছিলেন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত।
সোমবার বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা ছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়েছেন মমতাবালা। তড়িঘড়ি মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ভর্তি করা হয়েছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতাবালাপন্থী মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন।
যদিও একে একে ১৫ জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন। তবে মমতাবালা ঠাকুর-সহ ১০ জন অনশন চালিয়ে যাচ্ছিলেন।