গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National আম্বুল্যান্সে আগুন, দগ্ধ হয়ে মৃত চিকিৎসক, নবজাতক সহ ৪ 

    আম্বুল্যান্সে আগুন, দগ্ধ হয়ে মৃত চিকিৎসক, নবজাতক সহ ৪ 

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    গুজরাটের আরভাল্লি জেলার মোডাসা শহরের কাছে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে নবজাতক শিশু, চিকিৎসক সহ আরও দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

    পুলিশ ইন্সপেক্টর ডিবি ভালা জানিয়েছেন, জন্মের পর অসুস্থ হয়ে পড়া এক দিনের শিশুটিকে মোডাসার একটি হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১টার দিকে মোডাসা-ধনসুরা সড়কে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। তাতেই সকলের অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন শিশুটির বাবা জিগনেশ মোচি (৩৮), আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০) এবং আরভাল্লির বাসিন্দা নার্স ভুরিবেন মানাত (২৩) যাদের চিহ্নিত করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর মোচির দুই আত্মীয় এবং বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সহ তিনজন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চালক অঙ্কিত ঠাকুর এবং জিগনেশ মোচির আত্মীয় গৌরাঙ্গ মোচি এবং গীতাবেন মোচি।ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।