গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs নিউটাউনে বাইক থেকে ছিটকে মৃত্যু যুবকের

    নিউটাউনে বাইক থেকে ছিটকে মৃত্যু যুবকের

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিউটাউন থানা এলাকার ঢালিপাড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। মৃত বছর ২২-র তুষার বৈদ্য।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঢালিপাড়া থেকে খ্রিষ্টপুরের মিশন বাজারের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন তুষার। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আরেকটি গাড়িতে ধাক্কা মারেন। সংঘর্ষের জেরে তুষার ছিটকে বাইক থেকে রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তুষারকে মৃত বলে ঘোষণা করেন।
    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের শহরে গাড়ির বেপরোয়া গতি এই দুর্ঘটনার প্রধান কারণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।