গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs মহিলা পুলিশকর্মীকে অশালীন মন্তব্য, সোনারপুরে গ্রেফতার যুবক

    মহিলা পুলিশকর্মীকে অশালীন মন্তব্য, সোনারপুরে গ্রেফতার যুবক

    0
    135
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে অশালীন মন্তব্য করায় সোনারপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
    জানা গিয়েছে মদ্যপ অবস্থায় সোনারপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে গালিগালাজ করতে থাকেন এলাকার যুবক নব কুমার গায়েন। অন্যান্যরা তাঁর প্রতিবাদ করেন। অভিযোগ তখন ওই মহিলা পুলিশকর্মীকে অশালীন মন্তব্য করেন অভিযুক্ত নব।
    ঘটনার জেরে সোনারপুরের জগদ্দলের কণ্ডুপাড়ার বাসিন্দা নব এমন কাজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নবকুমার গায়েনকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ।