
কেন্দ্রের সুকন্যা সমৃদ্ধি যোজনায় গোটা দেশে ৪ কোটিরও বেশি উপভোক্তা কিশোরী উপকত হয়েছেন। এই যোজনায় সবথেকে বেশি সুদ ৮ দশমিক ২ শতাংশ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।
বুধবার অন্ধ্রপ্রদেশ-এ সত্য সাই হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আরও দাবি, এই যোজনায় এখনও পর্যন্ত পৌনে তিন লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১১ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমজনতার সামাজিক সুরক্ষা অনেকটাই সুনিশ্চিত করা সম্ভব হয়ে বলেও জোর গলায় দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, এই যোজনায় ১০ বছরের কম বয়সী হলে তার অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
যেখানে প্রতিবছর সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে। ১৮ বছর পর উচ্চশিক্ষার জন্য টাকাও তোলা যায় এই অ্যাকাউন্ট থেকে।








