গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs পাথরপ্রতিমায় বিডিও-র গাড়িতে আগুন দুষ্কৃতীদের

    পাথরপ্রতিমায় বিডিও-র গাড়িতে আগুন দুষ্কৃতীদের

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাথরপ্রতিমায় বিডিও-র গাড়ি-সহ একাধিক মোটরসাইকেল ও গবাদিপশু ও তিনটি দোকান পোড়ানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
    জানা গিয়েছে, বুধবার রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের স্কুল মোড় এলাকায় বিডিও-র গাড়ি, ৩টি দোকান ২টি মোটরসাইকেল এবং একাধিক গবাদি পশুর পুড়িয়ে দেওয়ার অভিযোগ অপরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকার মানুষজন দেখতে পায় রাত্রি ১টা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান পুড়ছে। এলাকার মানুষ চিৎকার চেঁচামেচি করে দৌড়ে এলে লক্ষ্যে পড়ে কিছুটা দূরে বিডিও-র গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়ি আগুনে পুড়ছে, এলাকাবাসী জল দিয়ে নেভাবার চেষ্টা করে। তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় আরো বেশ কয়েকটি দোকান আংশিকভাবে পুড়ে যায় বলে অভিযোগ।
    খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করছে পাথরপ্রতিমা থানার পুলিশ।