গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle সোশ্যাল মিডিয়ায় ঘুম নষ্ট

    সোশ্যাল মিডিয়ায় ঘুম নষ্ট

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তরুণদের সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং ঘুমের অভাব, তরুণদের মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল অভ্যাসের কারণে ঘুমের অবনতি ঘটছে। 

    আন্তর্জাতিক সংস্থা নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ জার্নাল এর গবেষণা তরুণদের মানসিক স্বাস্থ্য, ডিজিটাল অভ্যাস ও ঘুমের পারস্পরিক সম্পর্ককে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।গবেষণায় দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় আসক্তির মাত্রা যত বাড়ে, ঘুমের মান ততই খারাপ হয়। বিশেষ করে আসক্তির দুটি উপসর্গ,বারবার ঘুম ভেঙে যাওয়া এবং দিনের কর্মক্ষমতা কমে যাওয়া,ঘুমের ব্যাঘাতের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত।গবেষণায় উঠে এসেছে উল্লেখযোগ্য লিঙ্গভিত্তিক বৈষম্যও। দেখা গেছে, মহিলা শিক্ষার্থীদের ঘুম আসক্তির প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়,অপরদিকে পুরুষদের মধ্যে মোট আসক্তির হার তুলনামূলক বেশি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রভাব মহিলা-পুরুষের ওপর ভিন্নভাবে কাজ করে।পাশাপাশি নেটওয়ার্ক বিশ্লেষণে গবেষকেরা কিছু সাধারণ উপসর্গ চিহ্নিত করেছেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার ও ঘুমের সমস্যার মধ্যকার মূল সেতুবন্ধন সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে,মুড মডিফিকেশন বা মানসিক অবস্থার পরিবর্তন, ঘুমোতে যেতে দেরি হওয়া এবং দিনের কাজের দক্ষতা ব্যাহত হওয়া।বলা হচ্ছে ঘুমের স্বাস্থ্য ও সোশ্যাল মিডিয়া ব্যবহার গভীরভাবে পরস্পরের ওপর নির্ভরশীল।

    তরুণদের সুস্থ ডিজিটাল অভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। গবেষণাটি সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বৈজ্ঞানিক আলোচনা আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি মানসিক ও শারীরিক সুস্থতায় দীর্ঘমেয়াদি ঝুঁকি বিবেচনায় নিয়ে সচেতনতা তৈরি, প্রতিরোধমূলক উদ্যোগ এবং লিঙ্গসংবেদনশীল কৌশল গ্রহণের ওপর জোর দিয়েছে।