গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত

    ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আবারও জেগে উঠেছে সেমেরু আগ্নেয়গিরি। পূর্ব জাভার সেমেরু পাহাড়ের আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করলে মুহূর্তেই আকাশ ঘন ছাইয়ে ঢেকে যায়।
    পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং বিপদাপন্ন এলাকাগুলো দ্রুত খালি করার উদ্যোগ নিয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ৫ দশমিক ৬ কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
    এ কারণে পার্শ্ববর্তী কয়েকটি এলাকার আকাশ অন্ধকার হয়ে আসে এবং বিমান চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বিবৃতিতে বলেছে, মাউন্ট সেমরুর চূড়ার ৮ কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে যেকোনো ধরনের কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।