
ঘরে-বাইরে রাজনৈতিক চাপের মুখে শেষমেশ এপস্টিন ফাইলে সই করেই দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলে স্বাক্ষর করার পর সোশ্যাল মিডিয়া একটি দীর্ঘ পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এই সমস্ত ডেমোক্র্যাট এবং তাঁদের সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগাযোগের বিষয়টি শীঘ্রই ফাঁস হয়ে যাবে। কারণ এই মাত্র এপস্টিন ফাইল প্রকাশ করতে বিলে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসনের ভাল কাজগুলি থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর জন্যই বিষয়টি নিয়ে জলঘোলা করছেন ডেমোক্র্যাটরা।
সম্প্রতি এপস্টিন সংক্রান্ত সমস্ত অপ্রকাশিত ফাইল প্রকাশ্যে আনার জন্য চাপ বাড়াচ্ছিলেন ডেমোক্র্যাট, এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানরাও।প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য গত কয়েক মাস ধরে এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট শীর্ষক এই বিলটি পাশ করানোর বিষয়ে অনীহাই দেখাচ্ছিলেন। কয়েক দিন আগে মত বদল করেন তিনি।






