গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ভারতকে প্রায় ৮২৫ কোটি টাকার অস্ত্র আমেরিকার 

    ভারতকে প্রায় ৮২৫ কোটি টাকার অস্ত্র আমেরিকার 

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতীয় সেনার হাতে আসতে চলেছে আমেরিকার ট্যাঙ্ক প্রতিরোধী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামানও। আমেরিকার ডিফেন্স সিকিয়োরিটি কোঅপারেশন এজেন্সি আনুষ্ঠানিক ভাবে এই অস্ত্র বিক্রির কথা জানিয়েছে মার্কিন আইনসভা বা কংগ্রেসকে।
    যার বাজারমূল্য প্রায় ৯.৩ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা। ডিএসসিএ-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের অনুরোধে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিবৃতিতে বলা হয়েছে, বিক্রির বিষয়টি আপাতত প্রস্তাবের আকারে রয়েছে।
    অস্ত্রগুলি ভারতের হাতে পৌঁছলে তারা বর্তমান এবং ভবিষ্যতের বিপদের সঙ্গে লড়াই করে নিজেদের অভ্যন্তরীণ সুরক্ষাকে সুনিশ্চিত করতে পারবে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ভারত এই সরঞ্জাম গ্রহণ ও ব্যবহারে কোনও অসুবিধা অনুভব করবে না।