গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National জ্ঞানেশ কুমার-কে অপসারণে উদ্যোগী কংগ্রেস!

    জ্ঞানেশ কুমার-কে অপসারণে উদ্যোগী কংগ্রেস!

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স
    নির্বাচনে ভোট কারচুপি নিয়ে লাগাতার অভিযোগের আবহেই এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে অপসারণ-র প্রস্তাব আনা নিয়ে কংগ্রেস নতুন করে সক্রিয় হয়েছে। 
    সূত্রের খবর, কংগ্রেস এ বিষয়ে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে। এ বিষয়ে ঐকমত্য হলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। এ বিষয়ে একেবারে প্রাথমিক স্তরে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কংগ্রেস আলোচনা শুরু করেছে বলে খবর।
    তবে এখনও সব দল ঐক্যমত হতে পারেনি। তবে ইমপিচমেন্ট আনা হোক বা না হোক, শীতকালীন অধিবেশনে ভোটচুরি ইস্যুতে সংসদ যে উত্তাল হতে চলেছে, সেটা পরিষ্কার। অগাস্ট মাসে সংসদের বাদল অধিবেশনেই জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। যদিও সেবার শেষ পর্যন্ত জ্ঞানেশের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনা হয়নি।