গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ছেলের নাম জানল রাঘব-পরিণীতি 

    ছেলের নাম জানল রাঘব-পরিণীতি 

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স

    সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক মাস পর পরিণীতি-রাঘব জানালেন তাদের ছেলের নাম। সঙ্গে প্রকাশ্যে আনলেন শিশুপুত্রের এক ঝলক। 

    এর আগে ২০ অক্টোবর এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান।পরিণীতি এবং রাঘব ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে জানান, তার নাম রাখা হয়েছে নীর।গত মাসের ১৯ তারিখে প্রথমবারের মতো মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার কোল আলো করে আসে পুত্রসন্তান।অবশেষে এক মাস পর পুত্রের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ফ্যান ফলোয়ারদের কৌতূহল মিটিয়ে জানিয়েছেন,সন্তানের নামও। নিজের ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন পরিণীতি। যার একটিতে দেখা যাচ্ছে, খুদের নরম, গোলাপি ছোট্ট দু’ পায়ে চুমু খাচ্ছেন রাঘব ও পরিণীতি।পরের ছবিতে মা-বাবার হাতের তালুতে ধরা ফুটফুটে একরত্তির পায়ের পাতা জোড়া। অর্থাৎ,তারকা যুগলের সন্তানের মুখ দেখার সুযোগ আপাতত হলো না ফ্যানদের, তবে এমন মিষ্টি ছবি মন কেড়েছে নেটভুবনের।ছবির সঙ্গে অভিনেত্রী উল্লেখ করেছেন সংস্কৃত শ্লোকের। লিখেছেন, জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম- তত্র ইভ নীর। এরপরই জানিয়েছেন খুদের নাম। পরিণীতি লিখেছেন , আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে জীবনের এক অনন্ত ফোঁটায়।আমরা ওর নাম রেখেছি, নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।

    ছবি পোস্টের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাঘব ও পরিণীতি। অনেকেই ছেলের নামের প্রশংসাও করেছেন।প্রসঙ্গত, আগস্ট মাসে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা জানিয়েছিলেন তাদের প্রথম সন্তান আসার কথা।