গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দ্বিতীয় টেস্টে নেই অধিনায়ক শুভমন

    দ্বিতীয় টেস্টে নেই অধিনায়ক শুভমন

    0
    54
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ঘাড়ের চোটের জন্য গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অধিনায়ক শুভমন গিলকে।
    ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি ভারতীয় দলের অধিনায়কের। গুয়াহাটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। শুভমন চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বইয়ে যাবেন। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা শুভমনের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। শুভমনের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। শুভমন গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে যাবেন। ঘাড়ের চোট সারাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। সম্ভবত দিনশ পারদিওয়ালার কাছে নিয়ে যাওয়া হবে শুভমনকে।
    তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন শুভমন। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দলের সঙ্গে যোগ দিলেও এক দিনও অনুশীলন করতে পারেননি শুভমন। হোটেল থেকে কলকাতা বিমানবন্দরে দলের বাসেও যাননি তিনি। আলাদা গাড়িতে বিমানবন্দরে যান। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় দলের ফিজিয়ো।