গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন, কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দুর

    মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন, কমিশনকে পাল্টা চিঠি শুভেন্দুর

    0
    74
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর স্থগিত করার আবেদন করে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর চিঠির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন এসআইআর নিয়ে যে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা আসলে বহু বছর ধরে তৈরি তৃণমূলের বেআইনি ভোটব্যাঙ্ককে রক্ষা করার রাজনৈতিক প্রয়াস। এই চিঠিকে সরাসরি ভুল তথ্যভিত্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা শুদ্ধিকরণ অভিযানকে ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রকৃত ভোটার এবং বিএলওদের সুরক্ষার বিষয়ে নয়, এটি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টা। যাদের নাম তৃণমূল নেতারা নির্বাচন কারচুপির জন্য পরিকল্পিতভাবে তালিকাভুক্ত করেছিলেন। মুখ্যমন্ত্রীর কর্তব্যনিষ্ঠ আধিকারিকদের বিরুদ্ধে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তুলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। এমনকি কমিশনারকে প্রকাশ্যে আক্রমণ করে গণতান্ত্রিক পরিকাঠানোর ওপর আঘাত করছেন।
    তাঁর ব্যাখ্যা এসআইআর নতুন কিছু নয়, ২০০২-এও হয়েছে। তার ভিত্তিতে ২০০৪-এ দক্ষিণ কলকাতা থেকে জিতে সংসদে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা স্মরণ করিয়ে শুভেন্দ অধিকারী বলেছেন তাহলে কি নিজের সেই জয়ের বৈধতাও প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী।