গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লি পড়ুয়ার আত্মহত্যায় সাসপেন্ড প্রধানশিক্ষিকা সহ ৪

    দিল্লি পড়ুয়ার আত্মহত্যায় সাসপেন্ড প্রধানশিক্ষিকা সহ ৪

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির সেন্ট কলম্বাস স্কুলের দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যার ঘটনায় মানসিক হয়রানির অভিযোগে স্কুলের প্রধানশিক্ষিকা-সহ চারজন শিক্ষাকর্মীকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
    ঘটনার তদন্তে অভিযোগ দায়ের হওয়ার পরই এই পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ। সাসপেনশন অর্ডার অনুযায়ী, চতুর্থ থেকে দশম শ্রেণির প্রধানশিক্ষিকা, নবম-দশম শ্রেণির কোঅর্ডিনেটর এবং দুই শিক্ষককে আপাতত দায়িত্ব থেকে সরানো হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে স্কুল প্রশাসন। ১৬ বছরের ওই ছাত্র অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষক তাঁকে মানসিকভাবে হয়রানি করছিলেন। বুধবার বিকেলে রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। দ্রুত তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
    পরিবারের অভিযোগ, বারবার স্কুলকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রের মানসিক অবস্থার অবনতি হচ্ছিল, তা সত্ত্বেও শিক্ষকরা তাঁর সঙ্গে কঠোর আচরণই চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দিল্লির শিক্ষা দফতর জানায়, ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পুরো ঘটনার আগের আচরণ, অভিযোগের সত্যতা এবং স্কুল প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখা হবে।