ছাত্রীকে অশালীন স্পর্শ বিভাগীয় প্রধানের, উত্তাল মেডিক্যাল

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব

বিভাগীয় প্রধান তথা অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে ছাত্রীকে অশালীন স্পর্শের অভিযোগে ডাক্তারি ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ। অভিযুক্ত অধ্যাপক চিকিৎসককে অপসারণের দাবি তুলে প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন।

তাঁদের অভিযোগ একাধিক ছাত্রী ওই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাঁদের দাবি অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। তাঁকে পদ থেকে অপসারণ করতে হবে। এব্যাপারে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশনে এক মহিলা অধ্যাপকের নাম রয়েছে। ছাত্রছাত্রীদের দাবি প্রথম বর্ষের নির্যাতিতা ওই ছাত্রী মহিলা অধ্যাপককে বিষয়টি জানালে তিনি অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছেন।

উল্টে অধ্যাপকের নজর এড়াতে ক্লাসে পিছনের দিকে বেঞ্চে বসার পরামর্শ দিয়েছেন। অভিযুক্ত বিভাগীয় প্রধানের বিরুদ্ধে তদন্ত কমিটি তৈরি করে তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।