গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Birbhum ঘটা করে জন্মদিন পালন, প্রথমবার কেক কাটলেন কেষ্ট

    ঘটা করে জন্মদিন পালন, প্রথমবার কেক কাটলেন কেষ্ট

    0
    316
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রথমবার ঘটা করে জন্মদিন পালন হল কেষ্ট মণ্ডলের। ৬৫ বছরে প্রথমবার কেকও কেটেছেন তিনি। পরিবার এবং দলের কর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আর বার্থ ডে বয় অনুব্রত মণ্ডল বলেছেন জীবনে কখনও এসব করেননি।

    সকালবেলায় মেয়ে জানিয়েছে তাঁর জন্মদিনের কথা। তারপর ওই সব ব্যবস্থা করেছে। শুক্রবার জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় জমতে থাকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে। কেউ এসেছেন ফুলের বুকে, কেউ আবার কেক নিয়ে।

    কেকের ওপরে লেখা কেষ্ট দা শুভ জন্মদিন। কোনওটায় লেখা বিগ বস, দাদা, কিং অফ বীরভূম। মেয়ে সুকন্য মণ্ডলের উদ্যোগে নিচুপট্টির বাড়িতে কেক কাটেন তৃণমূল নেতা।