গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National যে কোনও জঙ্গলরাজ মমতার রাজত্বের মতই: গৌরব

    যে কোনও জঙ্গলরাজ মমতার রাজত্বের মতই: গৌরব

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স

    যে কোনও জঙ্গলরাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতই হয়। অভিযোগ করেছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার প্রতীক।

    তিনি বলেছেন সংবিধানে যাঁদের ভোট দেওয়ার অধিকার নেই। সেই অনুপ্রবেশকারীদের ভোটের ওপর ভর করেই পশ্চিমবঙ্গের ভোটে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ছন্দ মিলিয়ে আক্রমণ করে বলেছেন জঙ্গলরাজ ক্যায়সা হোতা হ্যায়, বিলকুল মমতারাজ জ্যায়সা হোতা হ্যায়। গৌরব ভাটিয়া বলেছেন অনুপ্রবেশকারীরা যখন বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে ভিড় করছেন। তখন দেশের সবাই খুশি হলেও একজন খুবই দুঃখি। সেটা ভারতীয়দের জন্য নয়, অনুপ্রবেশকারীদের জন্য।

    উনি আর কেউ নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই ভোটব্যাঙ্কের ওপর ভর করেই ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।