গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home South 24 Pgs কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত মৎস্যজীবী

    কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত মৎস্যজীবী

    0
    99
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাঁকড়া ধরতে নৌকা থেকে নামতেই তাপস হালদার নামে এক মৎস্যজীবীকে সুন্দরবনের গভীর জঙ্গলে টেনে নিয়ে গিয়েছে বাঘ।
    শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাটি জঙ্গল এলাকায়। মঙ্গলবার সকালে কুলতলির মৈপীঠ উপকূল থানার এলাকার নগেনাবাদ গ্রামের বাসিন্দা তাপস হালদার সঙ্গী ধীবর গোপাল পাইক ও নেপাল পাইকের সঙ্গে কাঁকড়া ধরতে নৌকায় চেপে রওনা দিয়েছিলেন। শুক্রবার নৌকা থেকে একাই প্রথমে নেমেছিলেন তাপস হালদার। ঠিক সেই সময়েই ম্যানগ্রোভ জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তাঁকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে। দুই সঙ্গী মৎস্যজীবী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের মৎস্যজীবীর নৌকা নিয়ে সেখানে চলে আসেন।
    তাঁরা জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে ওই মৎস্যীজীবর খোঁজ চালান। কিন্তু বিস্তর খোঁজাখুঁজি করার পরও তাপসের হদিশ পাননি। পরে ফিরে আসেন গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে তাপসের পরিবার।